Saturday, June 6, 2026

১৯ দিনের মাথায় পার্শ্ব শিক্ষকদের শোকজ করার নির্দেশ দিল শিক্ষা দফতর

Date:

Share post:

গত ২২ দিন ধরে পার্শ্বশিক্ষকরা অবস্থানে রয়েছেন মূলত বেতন কাঠামো নিয়ে। সল্টলেক বিকাশ ভবনের কাছে। তাই পার্শ্বশিক্ষকদের এবার শোকজ করার সিদ্ধান্ত দিল শিক্ষা দফতর৷

আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, স্কুলে অনুপস্থিত থেকে আন্দোলন করলে ব্যবস্থা নেওয়া হবে৷ এবার ওই অনুপস্থিত পার্শ্বশিক্ষকদের শোকজ করার সিদ্ধান্ত দিল শিক্ষা দফতর।

সোমবারই এই শোকজের নির্দেশে রাজ্যের প্রত্যেকটি জেলার এডুকেশন অফিসারদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশে বলা হয়েছে গত ১১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত যারা কোনও কারণ না দেখিয়েই স্কুল থেকে অনুপস্থিত তাদেরই শোকজ করতে হবে। কোন কোন শিক্ষকদের শোকজ করা হল সেই রিপোর্ট ১০ দিনের মধ্যে সর্বশিক্ষা মিশনের অধিকর্তাকে পাঠাতে হবে।

পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, কেন্দ্র টাকা দিলেও রাজ্য তাঁদের বেতন কাঠামো করে দিচ্ছে না। আন্দোলন এবং অনশন শুরুর পর থেকেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্টই জানিয়েছিলেন স্কুল বাদ দিয়ে কোন রকম অনশন আন্দোলনের পক্ষপাতী তিনি নন। রাজ্য স্কুল শিক্ষা দফতর আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ নেবে তার ইঙ্গিত কয়েকদিন আগেই দিয়ে রেখেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও শোকজের নির্দেশের ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সর্বশিক্ষা মিশনের অধিকর্তার এই নির্দেশ পাওয়ার পরপরই তৎপর জেলার এডুকেশন অফিসাররা। শোকজের নির্দেশ হলেও আন্দোলনে যে কোন বাধা পড়বে না তা জানিয়ে দিয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ।

Related articles

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...