Saturday, June 20, 2026

ফাঁসুড়ে নেই তিহারে! তবে কি নির্ভয়া কাণ্ডের দোষীরা সাজা পাবে না?

Date:

Share post:

হায়দরাবাদ ধর্ষণ-খুনে কাণ্ড নিয়ে সরব গোটা দেশ। প্রায় সকলেই চারজন ধর্ষকের ফাঁসির দাবি তুলেছে। চলতি মাসেই নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসি। কিন্তু ফাঁসুড়েই নেই তিহারে। তাহলে নির্ভয়া কাণ্ডের দোষীরা কি সাজা পাবে না? কিন্তু চলতি মাসেই নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসির সাজা দিয়েছেন আদালত। দোষীদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হলেও অন্যতম অভিযুক্ত বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থণা চেয়ে আবেদন করেছে। সেক্ষেত্রে সেই আবেদন যে খারিজ হয়ে যেতে পারে, তা বলাই বাহুল্য। তবে মৃত্যুদণ্ডের নির্দেশ না মিললেও এখন থেকেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে তিহার জেলের উচ্চপদস্থ আধিকারিকদের। কারণ, জেলে ফাঁসুড়ে না থাকার ফলে কীভাবে ফাঁসি দেওয়া হবে দোষীদের তা নিয়ে বেজায় চিন্তায় পড়েছেন জেলের আধিকারিকরা। তিহার জেলে শেষ ফাঁসি হয়েছিল পার্লামেন্ট হামলার মূল অভিযুক্ত আফজল গুরুর। তবে তার জন্যও বিস্তর ঝক্কির সম্মুখীন হতে হয়েছিল জেলের কর্তৃপক্ষকে। অবশেষে এক রাতের জন্য ফাঁসুড়েকে নিয়ে এসে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তবে সেই ঘটনার পর এখনও পর্যন্ত কাউকে ফাঁসুড়ে হিসেবে নিযুক্ত করতে পারেনি তিহার জেল কর্তৃপক্ষ। বিরল থেকে বিরলতম ঘটনাতেই ফাঁসির আদেশ দেন আদালত। ফলে এই বিরল থেকে বিরলতম ঘটনা ঘনঘন আসে না বলেই ফুলটাইমের জন্য ফাঁসুড়ে নিযুক্ত করা কঠিন জানিয়েছেন জেলের এক অফিসার।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...