Wednesday, May 13, 2026

বাজারে পেঁয়াজের ‘দাদাগিরি’, কেজি ১৪০ টাকা

Date:

Share post:

কলকাতার খুচরো বাজারে বুধবার পেঁয়াজের দাম ১৪০ টাকা কেজি। তবে বাজারে জোগান নেই পেঁয়াজের। পোস্তা-সহ শহরের বেশ কয়েকটি নামী বাজারে বিক্রেতাদের কাছে আলু, আদা, রসুন রয়েছে কিন্তু নেই পেঁয়াজ। কারও কাছে ৫ কেজি বা কারেও কাছে ৩ কেজি পেঁয়াজ পড়ে রয়েছে। অর্থাৎ টাস্ক ফোর্সের বেঁধে দেওয়া ৮০ টাকা দামে পেঁয়াজ বিক্রি করতে তারা অপারগ। তাই বিক্রি বন্ধ রেখেছেন।

মঙ্গলবার রাতে শহরে যে ২১ টি পেঁয়াজের ট্রাক ঢুকেছে তাতে বস্তা পিছু ৪৩০০ টাকা দিয়ে কিনেছেন আড়তদাররা। সেই পেঁয়াজ স্থানীয় বাজারে যারা পৌছে দেন, সেই খুচরো পাইকার রা কিনেছেন ৪৮০০ টাকায়। অর্থাৎ তাঁরা প্রতি কেজি পেঁয়াজ কিনলেন ৯৬ টাকা দিয়ে। তার কাছে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি করলেন ১২৫ টাকায়। সেই খুচরো বিক্রেতা ক্রেতা কে সেই পেঁয়াজ বিক্রি করছেন ১৪০ টাকায়।

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...