Friday, June 5, 2026

অধিবেশন মুলতুবি, বিধানসভায় যেতে চান ধনকড়

Date:

Share post:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরে এবার বিধানসভাতেও যেতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেনেটের বৈঠকে তিনি যেতে চাওয়ার পরেই, বৈঠক বাতিল করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু তা সত্বেও বুধবার দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে যান রাজ্যপাল। এর পাশাপাশি, রাজ্যের সাংবিধানিক প্রধান যেতে চাইলেন বিধানসভাতেও। রাজভবনে বিল আটকে থাকায় বুধ ও বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন মুলতুবি থাকবে বলে জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে নিজের টুইটার হ্যান্ডেলে ধনকড় লিখেছেন, “রাজ্যপাল একটি সাংবিধানিক পদ। এটি সরকারি রাবার স্ট্যাম্প নয়, যে কিছু না দেখেই সই করে দেবে।” কিন্তু বৃহস্পতিবার, সেখানে রাজ্যপাল যেতে চান বলে রাজভবনের সচিবালয় থেকে চিঠি পৌঁছেছে বিধানসভায়। সেই চিঠিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় যেতে চান জগদীপ ধনকড়।

জগদীপ ধনকড় দায়িত্ব নিয়ে আসার পর থেকেই গত তিনমাসে একাধিকবার সংঘাত হয়েছে রাজ্য ও রাজ্যাপালে। এবার তাতেই নতুন সংযোজন বিধানসভা ও কলকাতা বিশ্ববিদ্যালয়।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...