Tuesday, May 19, 2026

‘ভুল ইঞ্জেকশনে’ শিশুর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ হাসপাতলে

Date:

Share post:

‘ভুল ইঞ্জেকশনে’ শিশুর মৃত্যু, এই অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে দাসপুর-১ ব্লকের বাসুদেবপুর উপস্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ। কর্তব্যরত এএনএমকে গ্রেফতারের দাবিতে সকাল থেকে বিক্ষোভ দেখান শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাজল সামন্ত বলেন, ২৮ নভেম্ববর ওই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে রায়ন রাম নামে পাঁচ বছরের এক শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। বুধবার রাতে সে মারা যায়।” পরিবারের অভিযোগ ভুল ইঞ্জেকশন দেওয়ার ফলে শিশুটির মৃত্যু হয়েছে। যদিও পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার কারণে মৃত্যু হওয়ার কথা নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Related articles

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...