Thursday, February 5, 2026

লোকের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন ৯ বার এভারেস্টে পা রাখা শেরপা

Date:

Share post:

সৎ উপায়ে উপার্জনের জন্য কোনও পেশাই ছোট নয়। প্রতিটি মানুষই নিজের মেধা ও যোগ্যতা অনুযায়ী রোজগার করে অথবা পেশা সঠিক করে। কিন্তু তখনই তাঁর প্রতি অন্যায় হয়, যখন তিনি নিজের যোগ্যতা বা মেধা অনুযায়ী কাজ পান না। এই উদাহরণ গোটা দুনিয়া জুড়ে ভুরি ভুরি আছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা নেপালের মহিলা শেরপা লাকপা।

একবার-দু’বার নয়, রীতিমতো ন’বার-ন’বার এভারেস্ট শৃঙ্গে উঠেছেন এই শেরপা। নেপালি সমাজে যা রীতিমতো দৃষ্টান্তমূলক। কিন্তু বিশ্বরেকর্ডধারী এই মহিলা শেরপার এখন লোকের বাড়িতে কাজ করেই দিন গুজরান হয়।

সকাল ছ’টা বাজলেই চোখের পাতা খুলে ছুটতে হয় বাজারে। সিঙ্গল মাদার লাকপা দুই মেয়েকে মানুষ করতেই এখন জীবন যুদ্ধে লোকের বাড়িতে কাজ করতে বাধ্য হচ্ছেন। ২৫ বছর বয়সী লাকপা একটা সময় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সে স্বপ্ন স্বপ্নই রয়ে গিয়েছে। এখন তাঁকে পরিচারিকার কাজ করতে হচ্ছে। যদিও লাকপা হাসিমুখে ভাগ্যের পরিহাস মেনে নিয়েছেন।

spot_img

Related articles

মহার্ঘ ভাতা নিয়ে বিশেষ কমিটি গঠন, DA দিতেই হবে রাজ্যকে জানালো সুপ্রিম কোর্ট

রাজ্যের আবেদনে আংশিক মান্যতা সুপ্রিম কোর্টের। ডিএ মামলার (DA hearing) রায় ঘোষণা, রাজ্যের আবেদনকে গুরুত্ব দিয়ে বিচারপতি সঞ্জয়...

১৬ ডিগ্রির ঘরে কলকাতার পারদ, উইকেন্ডে ঠান্ডা ফিরবে দক্ষিণবঙ্গে! 

ফেব্রুয়ারির শুরু থেকেই শীতের (Winter) মেজাজ উধাও। মহানগরীতে সকাল সন্ধ্যায় হালকা অনুভূত হলেও রোদ উঠতেই অস্বস্তি বাড়ছে। ১১-১২...

সুপ্রিম আদালতে বাংলার সরকারি কর্মীদের DA মামলা, রায় ঘোষণা হবে আজ

কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যের সরকারি কর্মচারীদেরও মহার্ঘ ভাতা (DA)দেওয়ার দাবিকে সামনে রেখে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের...

মর্মান্তিক, লিফটের ভেতরে জন্মদিনের গ্যাস বেলুনে আগুন!

গুরগাঁওয়ের আমোল টাওয়ারের একটি লিফটের ভেতর গ্যাস বেলুন ফেটে ভয়ানক অগ্নিকাণ্ড! ২ ফেব্রুয়ারি এমন এক মর্মান্তিক ঘটনায় এক...