Sunday, May 17, 2026

শিবমের হাফ সেঞ্চুরিতে দেড়শোর গণ্ডি পেরোল ভারত

Date:

Share post:

হায়দারাবাদের টিম ইন্ডিয়ার যে দুরন্ত পারফরম্যান্স ব্যাটে-বলে চোখে পড়েছিল, তার পুনরাবৃত্তি হল না তিরুবনন্তপুরমে। বোলিং বিভাগের পারফরম্যান্স দেখা যাবে দ্বিতীয় ইনিংসে, তবে ব্যাটিং বিভাগের কথা বলতে গেলে বলতেই হবে রবিবার সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপ ছিল ভীষণ নড়বড়ে। কোনওক্রমে দেড়শোর গণ্ডি পেরোতে সক্ষম হয় ভারত।

টস জিতে প্রথমে কল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে রবিবারের সন্ধ্যেতে যখন গ্যালারিতে বসে থাকা দর্শকরা বিরাট-রোহিতদের ব্যাটিং ঝড় উপভোগ করবে বলে আশায় বুক বেঁধেছিল, ঠিক তখনই মাত্র 11 রানে লোকেশ রাহুল ফিরে যান। এমনকি ‘হিটম্যান’ রোহিত শর্মা ও ক্যাপ্টেন কোহলির ব্যাটও আজ কথা বলল না। ফলে হতাশা নেমে এসেছিল গোটা গ্যালারিতে। ঠিক তখনই দলের তরুণ তুর্কি শিবম দুবের অর্ধশতরান কার্যত স্বস্তি এনে দিয়েছিল টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে।

সাধারণত তিন নম্বরে খেলতে নামতে দেখা যায় বিরাট কোহলিকে। কিন্তু স্বাভাবিকতার বাইরে গিয়ে আজ প্রথম তিন নম্বরে নামানো হয় শিবমকে। এই সিদ্ধান্ত ঠিক না ভুল তা নিয়ে যখন গ্যালারিতে চুলচেরা বিশ্লেষণ চলছিল, তখন শিবম নীরবে নিজের ব্যাট দিয়ে জবাব দিয়ে গেলেন। দলের খারাপ পরিস্থিতিতে শিবমের 54 রান খুব তাৎপর্যপূর্ণ। এছাড়া 33 রানের একটি অপরাজিত ছোট ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। সব মিলিয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে অবশেষে 170 রান করল টিম ইন্ডিয়া। এই লক্ষ্যমাত্রায় ক্যারিবিয়ানরা পৌঁছতে পারে কিনা, এখন সেটাই দেখার।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...