Tuesday, April 28, 2026

বিবাহিত মেয়েকে কুপিয়ে জালে বাবা

Date:

Share post:

বাড়ির অমতে বিয়ে। অশোকনগরে মেয়েকে কোপালেন বাবা। অভিযুক্ত দুলাল মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, দুলালের কন্যা বর্ণালী মজুমদার বাবার অমতে বিয়ে করেন। এই অভিযোগে মেয়েকে কুপিয়ে খুনের চেষ্টা করেন দুলাল। ঘটনার পরেই বেলুড়ে বোন লক্ষ্মী রায়ের বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েন অভিযুক্ত। এদিকে, আক্রান্তের বাড়ি থেকে লক্ষ্মীকে ফোন করে পুরো ঘটনা জানানো হয়। বেলুড় থানায় খবর দেন ওই মহিলা। বেলুড় থানা থেকে খবর যায় অশোকনগর থানায়। অশোকনগর থানার পুলিশ গিয়ে অভিযুক্ত দুলাল মজুমদারকে গ্রেফতার করে। ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করার ঘটনায় পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন বর্ণালীর শ্বশুরবাড়ির লোকেরা।

আরও পড়ুন-চেন্নাইতে পেঁয়াজ ডাবল সেঞ্চুরি

 

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...