Saturday, June 27, 2026

কর্তব্যে গাফিলতি : উন্নাও থানার ভারপ্রাপ্ত অফিসার-সহ ৭ পুলিশকর্মী সাসপেন্ড

Date:

Share post:

কর্তব্যে গাফিলতির দায়ে উন্নাও জেলার ষ্টেশন হাউস অফিসার-সহ ৭ পুলিশকর্মীকে সাসপেন্ড করল উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এই পুলিশ- সাসপেন্ডের মাধ্যমে যোগী সরকার “ব্যবস্থা নেওয়ার” বার্তা দিতে চাইলেন সাধারণের কাছে।
রবিবার নিজের গ্রামে সমাহিত করা হয় উন্নাওয়ে নির্যাতিতা তরুণীর দেহ। শেষ বিদায় দিতে এসে ধর্ষকদের দ্রুত এবং চরম শাস্তির দাবিতে সরব হন বহু মানুষ। গণধর্ষণের শিকার হওয়া ওই তরুণী আদালতে অভিযোগ করেছিলেন শিবম ত্রিবেদী ও তার ভাই শুভমের বিরুদ্ধে। আদালতে যাওয়া ঠেকাতে নির্যাতিতাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের পরে গায়ে আগুন ধরিয়ে দেয় সম্প্রতি জামিনে ছাড়া পাওয়া অভিযুক্তেরা। কর্তব্যে অবহেলার জন্য রবিবার রাতেই উন্নাও বিহার থানার ৭ পুলিশকে সাসপেন্ড করেছে সরকার।

আরও পড়ুন-কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল বিজেপি সরকার

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...