Monday, April 6, 2026

বিজেপির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের নামে “বন্দে মাতরম”! বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

বিজেপির শ্রমিক সংগঠনের অনুষ্ঠান ঘিরে বিতর্ক। অনুষ্ঠানের একটা সময় মঞ্চে ঘোষণা করা হয় জাতীয় সঙ্গীত গাওয়া হবে। কিন্তু মঞ্চে এসে নেত্রী শুরু করলেন, “বন্দে মাতরম”। সমবেত প্রতিনিধি, মঞ্চের নেতৃত্ব সকলেই অবলীলায় গলা মেলালেন সেই গানে। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। কটূক্তি। বিষয়টি অবশ্য গুরুত্ব দিয়ে দেখছেন না বিজেপির শ্রমিক শাখার নেতা বিষ্ণু চৌধুরী। যাঁর উদ্যোগে বাঁশবেড়িয়াতে ওই সভার আয়োজন হয়েছিল। তিনি বলেন, ‘জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা বন্দে মাতরমের। আমাদের দেশভক্তি দেখুন, তুচ্ছ ভুল ধরে অনুভূতিকে ব্যাখ্যা করবেন না।’

যদিও তাতে সোশ্যাল মিডিয়া তো বটেই বিরোধীরাও কটাক্ষ করছে। তৃণমূলের শিক্ষক নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী বলেন, ‘এই মানুষগুলিই আবার দেশভক্তি শেখাবে, ভাবা যায় না! আরে বাবা আগে জাতীয় সঙ্গীতটা ঠিক করে গাইতে শিখুক ওরা, তারপরে তো জাতির উন্নতি করবে!’

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...