Thursday, February 26, 2026

আজ রাজ্যসভায় পেশ হবে নাগরিকত্ব সংশোধনী বিল

Date:

Share post:

আজ বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় বিল পেশের পর আলোচনার জন্য ৬ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। আলোচনা শেষে হবে ভোটাভুটি। বর্তমানে রাজ্যসভায় সাংসদ সংখ্যা ২৪০। বিলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য মোদি সরকারের প্রয়োজন ১২১ ভোট। দলীয় অবস্থান অনুযায়ী রাজ্যসভায় নাগরিকত্ব বিলের পক্ষে রয়েছে ১২৮ ভোট। বিলের বিপক্ষে ১০৯। মহারাষ্ট্রে জোট সরকার চালাতে গিয়ে কংগ্রেসের চাপে শিবসেনার ৩ সাংসদ কী করবেন ঠিক নেই। লোকসভায় বিলের পক্ষে ভোট দিলেও রাজ্যসভায় কংগ্রেসের চাপে ভোটাভুটির সময় কোনও ছুতোয় ওয়াকআউট করতে পারেন তাঁরা।রাজ্যসভায় আজ সাংসদদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি ও কংগ্রেস সহ প্রায় সব দলই।

 

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...