Sunday, May 10, 2026

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল উত্তর-পূর্বের ২ রাজ্য

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তপ্ত অসম ও ত্রিপুরা। বিলের প্রতিবাদে উত্তর-পূর্বের দুই রাজ্যেই মঙ্গলবার থেকে চলছে বিক্ষোভ মিছিল। বুধবার, সকাল থেকেই রাস্তায় নেমেছেন স্থানীয় বাসিন্দার। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ চলছে বিভিন্ন জায়াগায়। অভিযোগ, এর জেরে ত্রিপুরায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক ২ মাসের শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ত্রিপুয়ায় ৪৮ ঘণ্টার জন্য ইন্টানেট পরিষেবা বন্ধ রেখেছে রাজ্য সরকার। বন্ধ এসএমএস পরিষেবাও। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে গুজব ছড়ানো হচ্ছে এই অজুহাতে পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। মঙ্গলবার দুপুর ২টো থেকেই বন্ধ রয়েছে পরিষেবা। ত্রিপুরা পুলিশের ডিজি জনিয়েছেন, এসএমএস ও সোশ্যাল মিডিয়াকে ভুয়ো খবর ও ছবি ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে হিংসার আশঙ্কা তৈরি হচ্ছে।

সমস্ত ছাত্র সংগঠনের ডাকে অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় চলছে বনধ। গুয়াহাটির বিভিন্ন এলাকায় নাগরিকত্ব বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। নরেন্দ্র মোদি ও অমিত শাহের কুশপুতুলও পোড়ানো হয়। বিক্ষোভ তীব্র আকার নিয়েছে ডিব্রুগড়ে। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে বাধে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর।
অসমের বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি হয়েছে। অবরোধের কারণে উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের তরফে অনেক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...