Friday, May 8, 2026

নতুন বছরে পুরনো ফোন গুলিতে নাও চলতে পারে হোয়াটসঅ্যাপ

Date:

Share post:

আর কিছুদিন পরেই পড়ে যাবে নতুন বছর। ২০১৯ পেরিয়ে হবে ২০২০। ৩১ ডিসেম্বর ২০১৯ এর মধ্যেই বদলে ফেলুন আপনার ফোন। না হলে কোন মতেই ব্যবহার করতে পারবেন না আপনি হোয়াটসঅ্যাপ। অথবা আপগ্রেড করুন আপনার ফোনের সফটওয়্যার। বেশ কিছু করে বন্ধ হয়ে যাচ্ছে এই মেসেজিং অ্যাপ। এই কথা নিজেদের ব্লগে স্পষ্ট জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

উইন্ডোজ ফোন গুলিতে বন্ধ হতে চলেছে এই মেসেজিং অ্যাপ। শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯। ২.৩.৭ ভার্সন বা তার পুরনো অ্যান্ড্রয়েড সিস্টেমেও বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ পরিষেবা।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, উইন্ডোজ ফোন গুলিতে নতুন করে কোন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে না। এবং পুরনো অ্যাকাউন্ট রি-ভেরিফাই করা যাবে না। ডিসেম্বরের শেষে উইনডোজ ১০ অপারেটিং সিস্টেমের ফোনেও নিজেদের পরিষেবা বন্ধ করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...