Friday, June 19, 2026

“অরাজকতা সৃষ্টি করে বিজেপির হাত শক্ত করবেন না”-নাগরিকদের প্রতি বার্তা মহানাগরিকের

Date:

Share post:

“অরাজকতা করে বাংলায় বিজেপির হাত শক্ত করবেন না। অবরোধ করে, বাস জ্বালানোয় বাংলার মানুষের ক্ষতি হচ্ছে”- রাজ্য জুড়ে বিক্ষোভ-প্রতিবাদের প্রেক্ষিতে আন্দোলনকারীদের উদ্দেশে এই বার্তা দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। নিজের ফেসবুক পেজে এই ভিডিও পোস্ট করে তিনি বলেন, এটা এনআরসি লড়াই। হিন্দু-মুসলমানের লড়াই নয়। ভারতবাসী হিসেবে সবাইকে একজোট হয়ে লড়ার বার্তা দিয়েছেন তিনি।

মেয়রের মতে, এই বিক্ষোভের জেরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কিছু কিছু মানুষ হুজুগে পড়ে এই বিক্ষোভে সামলি হচ্ছেন। অরাজকতা করলে বিজেপির লাভ হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আশ্বাস দিচ্ছেন, বাংলায় এনআরসি ও সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করতে দেবেন না। সেক্ষেত্রে কেন বাংলার মানুষকে আটকে রাখা হবে, পথ অবরোধ হবে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফিরহাদ। “যদি প্রতিবাদ করতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন সেই মিছিলে সামিল হন। রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিবাদ করুন” মহানগরবাসী তথা রাজ্যবাসীকে এই আহ্বান জানিয়েছেন ফিরহাদ হাকিম।

দেখুন কী বললেন ফিরহাদ…

আরও পড়ুন-রাজ্যের পরিস্থিতিতে ব্যথিত তিনি, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট রাজ্যপালের

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...