Thursday, May 21, 2026

সারদেশ্বরী আশ্রমের রজত জয়ন্তী বর্ষে আনন্দে মাতোয়ারা ভক্তরা

Date:

Share post:

শ্রী শ্রী সারদেশ্বরী আশ্রম, ফড়িয়াপুকুরে আনন্দে মাতোয়ারা ভক্তরা৷ 125 তম বর্ষে মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ জানালেন ভক্তরা৷ ফরিয়াপুকুরে রবিবার সকালে বিশেষ প্রভাতফেরীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ আগামী সাত দিন ধরে চলবে অনুষ্ঠান৷ হবে বিশেষ স্তোত্র পাঠ, হোম যজ্ঞ এবং বিশেষ পূজা{ সবমিলিয়ে সারদা মায়ের 125 তম বর্ষ উদযাপনে মেতে উঠেছে সারদেশ্বরী আশ্রম৷
মায়ের ভক্তরা জানান, শুধুমাত্র মেয়েদের এই আশ্রমটি সারদা মা নিজের হাতে তৈরি করেছিলেন ৷ এই আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন সারদা মায়ের হাতে হলেও আশ্রমটির কাজ এগিয়ে নিয়ে যান রামকৃষ্ণদেব ও সারদা মায়ের মানস কন্যারা। শুধুই আর্তের পাশে দাঁড়ানো, সেবাকেই জীবনের পরম ধর্ম হিসাবে বেছে নিয়েছিলেন মা। কলকাতা ছাড়াও নবদ্বীপ, গিরিডি মিলিয়ে মোট তিনটি শাখা রয়েছে এই আশ্রমের ৷
পিতৃ-মাতৃহীন অনাথ কন্যাদের সুস্থ জীবন ও শিক্ষার পাঠ দিয়ে বড় করে তোলাই লক্ষ্য ছিল সারদা মায়ের ৷ সেই আদর্শকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকের মানস কন্যারা৷

 

 

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...