Saturday, June 27, 2026

ফের তরুণীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টা

Date:

Share post:

হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ ও আগুনে পুড়িয়ে মারার ঘটনা থেকে শিক্ষা নেয়নি কেউ। ফের এমনই ঘটনা ঘটল যোগীর রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশে। তরুণীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। তিনি এখন কানপুর হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সুপার প্রশান্ত বর্মা জানিয়েছেন, তরুণী বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে এই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে। তরুণী চিৎকার করলে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর শরীরের ৯০ শতাংশ ঝলসে যায়। তাঁর চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। কিন্তু তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধর্ষক। তরুণীকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে পরে কানপুরের হ্যালেট হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার এফআইআর নথিভুক্ত করা হয়েছে। যদিও পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেননি। তবে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-পাল্টা পথে নামছে বিজেপি, ২৩-এ শহরে মহামিছিল

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...