Thursday, March 19, 2026

সিরিজের প্রথম ম্যাচেই আউট বিতর্ক

Date:

Share post:

চেন্নাইয়ে সিরিজের প্রথম একদিনের ম্যাচেই আম্পায়ারিং নিয়ে বিতর্ক। রবীন্দ্র জাদেজার আউট নিয়ে বিতর্ক তৈরি হলো। অবস্থা এমন পর্যায়ে দাঁড়ায় যে অধিনায়ক কোহলি ড্রেসিংরুম থেকে নেমে চলে আসেন গ্রাউন্ডে।

ঘটনা ৪৮ ওভারে। রান নিতে দৌড়লেন জাদেজা। রোস্টন চেজের থ্রো উইকেট ভেঙে দিল প্রায় অন লাইনে। কিন্তু পোলার্ডরা কেউ আবেদন করলেন না। আম্পায়ারও থার্ড আম্পায়ারের সাহায্য নিলেন না। আউটও দিলেন না। কিন্তু জায়ান্ট স্ক্রিনে দেখা যায় জাদেজা অল্পের জন্য ক্রিজে পৌঁছতে পারেননি। এবার ক্যারিবিয়ানরা আবেদন করেন। আম্পায়ার শন জর্জ এবার তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন, এবং আউট দেন।

প্রশ্ন হলো, ১. জায়ান্ট স্ক্রিনে দেখে আবেদন করা যায়? ২. আবেদন না করলেও আউট দেওয়া যায়? ৩. যে প্রশ্ন বিরাট তুলেছেন, তা’হল, কতক্ষণ পরে আবেদন করা যায়? যে উত্তর এদিন না মেলায় বিতর্ক বেড়েছে।

spot_img

Related articles

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...