Monday, May 18, 2026

রাজ্যপালকে বাংলায় চিঠি লেখার পরামর্শ অভিষেকের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর চিঠির প্রাপ্তি স্বীকার করে পাল্টা চিঠি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ ট্যুইটারে সেই চিঠি পোস্টও করেন তিনি৷ চিঠিতে রাজ্যপাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অবস্থানে তিনি ব্যথিত৷

রাজভবন থেকে পাঠানো রাজ্যপালের চিঠিটি পুরোটাই ইংরেজিতে লেখা৷ লেটার হেডে হিন্দিতে লেখা, ‘রাজ্যপাল, পশ্চিমবঙ্গ৷’ এবার সেই চিঠিকেই উল্লেখ করে রাজ্যপালকে বিঁধলেন অভিষেক। অভিষেক লিখলেন, ‘আপনি পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল৷ আশ্চর্যজনক ভাবে আপনার চিঠির লেটার হেডে ইংরেজি ও হিন্দি ভাষায় লেখা৷ বাংলায় একটি শব্দও নেই৷ আপনার যদি বাংলা অনুবাদ প্রয়োজন হয়, দয়া করে (রাজ্যপাল, পশ্চিমবঙ্গ ) লিখুন৷’

 

 

 

থেমে থাকেননি রাজ্যপালও। অভিষেকের ট্যুইটের পাল্টা জবাব দিয়ে রাজ্যপাল বলেন, ‘খুব ভালো পরামর্শ৷ দ্রুত এই পরামর্শ কার্যকর করা হবে৷ যদিও ইতিমধ্যেই আমি নিমন্ত্রণপত্র-সহ অন্যান্য যোগাযোগের ক্ষেত্রে বাংলা ব্যবহার করা শুরু করেছি৷ আপনাকে লেখা আমার চিঠিতে বাংলাই থাকবে৷ ধন্যবাদ’।

 

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...