Monday, May 4, 2026

৮ বছর বন্দি থাকার পর বেকসুর খালাস তরণি টুডু

Date:

Share post:

অপহরণ ও হত্যার মামলায় ৮ বছর বন্দি থাকার পরে বেকসুর খালাস পেলেন রাজনৈতিক বন্দি তরণি টুডু। সোমবার, পুরুলিয়া সেশন কোর্টে তরণি সহ ৭ জনকে মুক্তি দেওয়া হয়।

২০১১ সালে লালগড় আন্দোলনে জনসাধারণের কমিটির সদস্য ছিলেন তরণি টুডু। সেই সময় একটি অপহরণ ও হত্যায় জড়িত থাকার অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে, বাড়ির একমাত্র রোজগেরে সদস্য জেলে থাকার ফলে পরিবার চূড়ান্ত সমস্যায় পড়ে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তরণির কন্যারা। খুন ও অপহরণের মামলায় বেকসুর খালাস পেলেও, এখনও ওই আদিবাসী নেতার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পরিবার। সেগুলির বেল বন্ড জমা না দিলে তিনি জেল থেকে মুক্তি পাবেন না। এখন এই টাকা কোথা থেকে জোগাড় হবে তা নিয়ে চিন্তায় টুডু পরিবার।

এর পাশাপাশি, গত সপ্তাহে ঝাড়খন্ডের রাঁচি হাইকোর্ট থেকে বেকসুর খালাস পান আরও এক রাজনৈতিক বন্দি অনিল মণ্ডল। নদিয়ার জাগুলির বাসিন্দা অনিল ২০০৮ থেকে ঝাড়খন্ডের জেলে বন্দি। ১১বছর কারাবাসের পরে তিনিও মামলা থেকে মুক্তি পান। কিন্তু তাঁরও বেল বন্ডের জন্য অর্থ প্রয়োজন। এই পরিস্থিতিতে পিপিএসসি-র তরফে গণতান্ত্রিক সংগঠন ও ব্যক্তি বিশেষের কাছে সাহায্যের আর্জি জানানো হয়েছে।

আরও পড়ুন-রাজ্যপালকে চিঠিতে উত্তর মুখ্যমন্ত্রীর, বিষয়টা প্রশংসার দাবি রাখে

 

Related articles

অপেক্ষা করুন, গণনা শেষ হোক: তৃণমূলের নেতা-কর্মীদের বার্তা অভিষেকের

একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ। সোমবার বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
9 জয়ী
বিজেপি
30 জয়ী
কংগ্রেস
0 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
0 জয়ী