Monday, May 18, 2026

কংগ্রেসের পালে হাওয়া কাড়তে পথে নামলেন সেই প্রিয়াঙ্কাই

Date:

Share post:

ইস্যু আছে, অথচ প্রচারের পালে হাওয়া নেই। দল দাগ কাটতে পারছে না জনমানসে। এমন ছন্নছাড়া অবস্থায় দলকে মাঠে নামাতে ভরসা সেই প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রই। তিনি নিজে পথে নামছেন, দলকেও নামাচ্ছেন। উজ্জীবিত কর্মীদের দেখে ভরসা পাচ্ছেন অন্য নেতারাও।

সাম্প্রতিক সময়ে বারবারই এই ছবি দেখেছে দেশ। দলিতদের উপর নির্যাতনই হোক বা নারী-ধর্ষণের ঘটনা, অর্থনৈতিক ইস্যু বা কৃষকদের সমস্যা, যেকোনও সময়োপযোগী বিষয়েই পথে নেমে দলের পালে হাওয়া লাগাচ্ছেন প্রিয়াঙ্কাই। এবারও দেখা গেল, জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসলেন প্রিয়াঙ্কা। প্রশাসন চাপে পড়ল। উৎসাহিত হল কংগ্রেসের নীচুতলার কর্মীরা। ঐক্যবদ্ধ ছবি ধরা পড়ল প্রবীণ-নবীন নেতাদের।

তবু, কংগ্রেসকে উজ্জীবনের অনুঘটক হিসাবে কাজ করলেও নেতৃত্ব দেওয়ার প্রশ্নে খোদ দলনেত্রী সোনিয়া গান্ধীর প্রথম পছন্দ সেই রাহুলই। প্রিয়াঙ্কা নন।

 

Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...