Monday, April 6, 2026

এখন আধার কার্ডেও আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর! অমিত শাহকে আগুন নিয়ে খেলতে মানা মমতার

Date:

Share post:

হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত NRC-CAA বিরোধী তৃতীয় দিনের পদযাত্রা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল নেত্রী সুর চড়িয়ে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, দেশে আগুন জ্বালাবেন না। এটা আপনার কাজ না। আপনার কাজ দেশের আগুন নেভানো। দেশের একাধিক রাজ্য যখন জ্বলছে তখন ফের নানা মন্তব্য করছেন তিনি। দেশের একজন নাগরিক হিসাবে আমি আপনার কাছে জানতে চাই, কেন বলেছেন আধার কার্ড চলবে না। তাহলে সব কিছুতে কেন আধার কার্ড ব্যবহার করা হলো? আধারের জন্য ৬ হাজার কোটি টাকা খরচ কেন করলেন? আধার চলবে না, ভোটার কার্ড চলবে না, তাহলে কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আপনি? PAN চলবে না, জন্ম সার্টিফিকেট চলবে না। কোন কার্ড কাজে আসবে না? তাহলে কি শুধু বিজেপির মাদুলি কাজে আসবে?

এরপরই মমতা মমতা প্রশ্ন তুলে বলেন, “কটা ডিটেনশন ক্যাম্প করবে? কটা জেল বানাবে? মাপ করেছো? বিজেপি যতদিন ছিল না, দাঙ্গা ছিল না। বিজেপি এসেছে কাশ্মীর জ্বলছে, আসাম জ্বলছে, উত্তর-পূর্ব জ্বলছে। বিজেপি বিভাজন চায়। আর আমরা সেটা হতে দেব না। গুলি করে মেরে দিতে বলছে। এটা কী ধরণের কথা? ”

এখানেই শেষ নয়, অমিত শাহকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় রেল স্টেশন দেখার কথা বলছে। আমিও রেলমন্ত্রী ছিলাম। রেল স্টেশনের নাম জানো? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, নিজের দলকে সামলাও। শান্তি বজায় রাখো। সবার হাত ছেড়ে দিয়ে বলছে, সক কা সাথ সব কা বিকাশ। আমরাও দেখবো কীভাবে NRC-CAA হয়। আগুন নিয়ে খেলবেন না। সরকার আসবে, সরকার চলে যাবে। ৬২ শতাংশ লোক তোমাদের বিপক্ষে। সংখ্যার দিয়ে সংবিধান বিরোধী আইন পাস করেছো।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...