Saturday, June 27, 2026

অশান্তি থামাতে পুলিশের আশ্রয় জাতীয় সঙ্গীত

Date:

Share post:

সিএএ-র বিরোধিতায় রণক্ষেত্র লখনউ, বেঙ্গালুরু। বিক্ষোভকারীদের রুখতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান এমনকী গুলিও চালাতে হয় পুলিশকে। কিন্তু হিংসার জবাবে অস্ত্র না তুলে জাতীয় সঙ্গীতকে আশ্রয় করেছেন বেঙ্গালুরুর এক পুলিশকর্তা। বৃহস্পতিবার, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের উত্তাল হয় বেঙ্গালুরু। সকালেই আটক করে হয় ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে। এই খবর ছড়িয়ে পড়তে বিক্ষোভ ব্যাপক আকার নেয়। এই অবস্থায় প্রতিবাদীদের সংযত করতে জাতীয় সঙ্গীত গাইলেন বেঙ্গালুরুর ডিসিপি (সেন্ট্রাল)। ঘটনাস্থলে দাঁড়িয়েই খালি গলায় জাতীয় সঙ্গীত শুরু করেন তিনি। এরপরেই পুলিশ ও বিক্ষোভকারী গাওয়ার আহ্বান জানান। আশ্চর্যজনক ভাবে সেই আহ্বানে সাড়া দেন বিক্ষোভকারীরাও। সবাই মিলে এ বিরল মুহূর্তের জন্ম দেন। ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।
দিল্লিতে অগ্নিগর্ভ পরিস্থিতিতেও পুলিশকর্মীদের দিকে গোলাপ ফুল এগিয়ে দিয়েছেন প্রতিবাদী পড়ুয়ারা। তার সঙ্গেই যুক্ত হল আরও এক দৃষ্টান্তমূলক মুহূর্তের।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...