Tuesday, June 16, 2026

কবে হবে আই লিগের কলকাতা ডার্বি? দেখে নিন নতুন সূচি

Date:

Share post:

রাজ্যের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি এবং মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো হাইভোল্টেজ ম্যাচে গ্যালারি ভর্তি দর্শকের জন্য এই মুহূর্তে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় বিধাননগর পুলিশ। এরপর এই ম্যাচের আয়োজক মোহনবাগানের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে অনুরোধ করে ম্যাচ পিছিয়ে দেওয়ার। মোহনবাগানের সেই আবেদনে সাড়া দিয়ে ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

শুক্রবার সেই বাতিল হওয়া কলকাতা ডার্বির নতুন দিনক্ষণ ঘোষণা করল ফেডারেশন। রবিবারের বাতিল আই লিগ ডার্বি হবে আগামী ১৯ জানুযারি। শুক্রবার দুই দলকেই চিঠি দিয়ে বড় ম্যাচের নতুন দিন জানিয়ে দিয়েছে AIFF.

তবে ১৯ জানুযারি ডার্বি ম্যাচ হওয়ায় দুই প্রধানেরই আই লিগের সূচিতে আরও কিছু বদল হচ্ছে। ২১ জানুযারি ইস্টবেঙ্গল বনাম আইজল আর ১৭ জানুযারি নেরোকা বনাম
মোহনবাগান ম্যাচের সূচি বদলাচ্ছে।

এদিকে, যারা ইতিমধ্যেই অনলাইনে রবিবার বড় ম্যাচের টিকিট কেটে ফেলেছিল, তাঁদের মধ্যে ম্যাচ বাতিল হওয়ায় কিছুটা ক্ষোভের সঞ্চার হয়। ফেডারেশনের পক্ষ থেকে অবশ্য দর্শকদের আশ্বস্ত করা হয়েছে। রবিবার ডার্বির জন্য অনলাইনে যাঁরা টিকিট কেটেছেন,তাঁরা সেই টিকিট দিয়েই ১৯ জানুয়ারিতে বড় ম্যাচ দেখতে পাবেন। আবার রবিবার দর্শকরা চাইলে টিকিটের টাকা ফেরতও নিতে পারেন।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...