Sunday, March 15, 2026

জ্বলছে যোগীর রাজ্য, এবার পুলিশের গুলিতে ৬জনের মৃত্যু

Date:

Share post:

জ্বলছে যোগীর রাজ্য। কম করে ২০টি জেলায় চলল জনতা-পুলিশ সংঘর্ষ। আর সেই আন্দোলনের উপর পুলিশের গুলিতে মৃত্যু হল ৬জনের। পুলিশ জানিয়েছে বিজনৌরে ২জন এবং সম্ভল, ফিরোজাবাদ, মিরাট ও কানপুরে একজন করে মৃত্যু হয়েছে। পুলিশ বলছে তারা গুলি চালায়নি। গুলি চালিয়েছে আন্দোলনকারীরাই। যদিও বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বন্দুক তাক করে আন্দোলনকারীদের দিকে গুলি ছুড়ছে পুলিশ। শোনা গিয়েছে গুলির শব্দও।

সব থেকে বড় কথা হল পুলিশ বলছে এই হিংসায় বাঙালিরা জড়িয়ে এবং বহিরাগত রয়েছে। এরা বাংলায় কথা বলছিল। এখন দেখার বিষয় তার পশ্চিমবঙ্গ থেকে এসেছে কিনা! পশ্চিমবঙ্গ থেকে গিয়ে উত্তরপ্রদেশে আন্দোলন করা হচ্ছে, এমন চিত্রনাট্য পুলিশ কী করে সাজালো সেটাই রাজনৈতিক মহলের অবাক জিজ্ঞাসা। জেলায় জেলায় ইট বৃষ্টি, পাথর ছোড়া, রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেওয়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ, পাল্টা পুলিশের পাথর ছোড়া, এটাই ছিল শুক্রবার উত্তরপ্রদেশের দৃশ্য। প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে মিছিল হয়েছে পুলিশ সেই মিছিলে লাঠি চালিয়েছে কম করে দশ জনের বেশি আহত হয়েছেন এবং এক কিশোরের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। শুক্রবার ফিরোজাবাদ, ভদোহি, বাহারাইচ, ফারুকাবাদে নিষেধাজ্ঞা ভেঙে মিছিল হলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। গোটা রাজ্যে প্রায় ৭০জন পুলিশের মারে আহত হয়েছেন বহু জেলায় বন্ধ ইন্টারনেট। আজ, শনিবার রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...