Saturday, May 9, 2026

কনকনে শীত চলবে, বড়দিনেও থাকছে একই আমেজ

Date:

Share post:

শীত নেই নেই বলতে-বলতেই টানা প্রায় ৪-৫ দিনের শৈত্যপ্রবাহে জবুথবু শহর কলকাতাসহ রাজ্যের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল গোকুলচন্দ্র দেবনাথ জানাচ্ছেন, আজ, শনিবারও শৈত্যপ্রবাহ থাকবে। উত্তরবঙ্গর গা ঘেঁষে বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় জলীয়বাষ্প ঢুকছে এবং ঘন কুয়াশা তৈরি করছে। সেই কারণে দিনের তাপমাত্রা বাড়ছে না। শুক্রবার বোলপুর শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল ৬.৯ডিগ্রি, পুরুলিয়া, বাঁকুড়াতে ৭.৪ ডিগ্রি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ১১.৬ ডিগ্রি। যদিও আসানসোলে তাপমাত্রা ৭-৮ ডিগ্রিতে প্রায় নেমে যায়। বারাকপুর ছিল ১০.৪ ডিগ্রি। অন্যদিকে উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে জাঁকিয়ে পড়েছে শীত। এই সব জেলায় তাপমাত্রা ৭-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। দার্জিলিং এর তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। কনকনে শীতের কারণে কলকাতার বাজারে শীতের পোশাকের ব্যাপক চাহিদা। বড়দিন এবং নতুন বছরে শীতের প্রকোপ মোটামুটি একইরকম থাকবে বলেই আবহাওয়া দফতরের ধারণা।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...