Tuesday, March 17, 2026

CAA হিংসার দায় বিরোধীদের, আইন নিয়ে ইচ্ছাকৃত ভুল ব্যাখ্যা, তোপ অমিত শাহের

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন কোন দিক থেকে সংখ্যালঘু বিরোধী ? কেন এই আইনকে ভারতীয় নাগরিকদের জন্য আশঙ্কার বলা হচ্ছে? এই কথাগুলো কারা বলছে? এবার পাল্টা প্রশ্ন তুললেন অমিত শাহ। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যাবতীয় হিংসার দায় দেশের বিরোধী দলগুলির দিকে ছুঁড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনে যা আদৌ বলাই হয়নি সেসব মনগড়া অভিযোগ তুলে গোলমাল পাকানো হচ্ছে।

অমিত শাহের ব্যাখ্যা, নাগরিকত্ব সংশোধনী আইনটাই তো ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য নয়। আইন তো আনা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের জন্য, যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতের আশ্রয়প্রার্থী। এই আইনে কারুর নাগরিকত্ব যাওয়ার প্রশ্নই নেই, শুধু নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এই বিরোধিতা কেন? কোন উদ্দেশ্যে?

অমিত শাহ বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উল্টোপাল্টা বুঝিয়ে কংগ্রেস, তৃণমূল, আপ, বাম দলগুলি হিন্দু-মুসলমানের মধ্যে বিভাজন করতে চাইছে। এদের অপপ্রচারে কিছু মানুষ ভুল বুঝছে। কিন্তু এসবে লাভ হবে না। নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করার প্রশ্নই নেই।

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...