Sunday, June 14, 2026

বাতিল আচার্য! নাগরিক সমাজকে জেগে ওঠার আহ্বান রাজ্যপালের

Date:

Share post:

তিনি রাজ্যের রাজ্যপাল। অথচ প্রতিদিন তিনি নিয়ম করে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁকে বাদ দিয়ে সমাবর্তনের প্রেক্ষিতে তিনি ঘটা করে সাংবাদিক সম্মেলন করেন। রাত পোহাতে না পোহাতেই ফের তাঁর ট্যুইট। সেই ট্যুইটে এবার নাগরিক সমাজকে জেগে ওঠার আহ্বান। বলছেন, নতুন নিয়মে আচার্যের সঙ্গে উপাচার্যরা সরাসরি যোগাযোগ করতে পারবেন না। শিক্ষা দফতর হয়ে যেতে হবে। এটা কি ঠিক? আচার্যের কাছে সরাসরি যোগাযোগ করার স্বাধীনতা খর্ব হয়েছে। এবার তো মুখ খোলা উচিত সকলের।

 

কিছুক্ষণ বাদে আর এক ট্যুইট। সেখানে লিখলেন, বিগত এক মাসে কম করে এক ডজনের বেশি অনুষ্ঠান রাজ্যপালের বাতিল হয়েছে। মূলত প্রশাসনের অঙ্গুলি হেলনে। যারা আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন, আমি তাঁদের ভয়-ভীতি-অসহয়তা দেখে ব্যথিত হয়েছি। বাংলার নাগরিক সমাজ এখনও কেন নিশ্চুপ!

 

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য শনিবারই বলেছেন, পড়ুয়ারা যদি রাজ্যপালকে অনুষ্ঠানে না চায়, ফের প্রতিবাদ-বিক্ষোভে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে কী হবে! ওদের সিদ্ধান্ত, ওরাই জানে। রাজ্যপালও দেখুন, পড়ুয়া বা বিশ্ববিদ্যালয়ের কাছে এটাই হলো রাজ্যপাল বা আচার্যের আসল ভাবমূর্তি!

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...