Tuesday, May 26, 2026

অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন

Date:

Share post:

রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে (West Bengal Assembly)। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট বা ব্যয় মঞ্জুরি প্রস্তাব পেশ করবে সরকার।

অধিবেশন শুরুর আগে সোমবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে বিধানসভায় সর্বদল বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। তবে বৈঠকে বিরোধী ভারতীয় জনতা পার্টির কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকের পর অধ্যক্ষ জানান, বিধানসভার নিয়ম অনুযায়ী সরকার পক্ষের আনা প্রস্তাব গ্রহণ করা হচ্ছে, কিন্তু বিরোধী বিধায়কদের বক্তব্য রাখার সুযোগও থাকবে। নওশাদ সিদ্দিকী চাইলে তাঁর অবস্থান বিধানসভায় তুলে ধরতে পারবেন বলেও স্পষ্ট করেন তিনি। অধ্যক্ষের কথায়, এসআইআর চালু হওয়ার পর একাধিক মৃত্যুর ঘটনা ও বহু মানুষের আহত হওয়ার খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে বিধানসভায় আলোচনা প্রয়োজন বলে মনে করছে সরকার পক্ষ। আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে পড়ুয়াদের স্বস্তি, সেমেস্টারে বাড়ছে বিকল্প প্রশ্নের সংখ্যা 

প্রথম দিনে সাম্প্রতিক কালে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণের মাধ্যমে অধিবেশনের সূচনা হবে। এরপর সভা দিনের মতো মুলতুবি থাকবে। পরের দিন রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। সেই দিন দ্বিতীয়ার্ধে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

শুক্রবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী জনিত পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাবের উপর এক ঘণ্টা আলোচনা নির্ধারিত হয়েছে। একই দিনে অন্তর্বর্তী বাজেট প্রস্তাবের ওপরেও আলোচনা হবে। দ্বিতীয়ার্ধে রাজ্যপালের অভিভাষণের উপর দু’ঘণ্টা আলোচনার কর্মসূচি রয়েছে। সোমবার পণ্য পরিষেবা কর আইনের একটি সংশোধনী নিয়ে আলোচনা হওয়ার কথা। সময়ের অভাবে এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব রাখা হয়নি।

Related articles

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...