Tuesday, March 17, 2026

চলতি বছরে রানের পাহাড়ে কোহলিকে হারিয়ে দিলেন রোহিত

Date:

Share post:

ওপেনার হিসেবে এ বছরে সবচেয়ে বেশি রানের নজির গড়েছেন রোহিত শর্মা।এমনকী একদিনের ক্রিকেটেও মোট রানে বিরাট কোহালিকে হারালেন রোহিত শর্মা। ২০১৯ সালে ৫০ ওভারের ফরম্যাটে ২৭ ইনিংসে ১৪৯০ রান করেছেন রোহিত। গড় ৫৭.৩০। স্ট্রাইক রেট ৮৯.৯২। সর্বাধিক ১৫৯। সেখানে কোহালির ব্যাটে ২৫ ইনিংসে এসেছে ১৩৭৭ রান। গড় ৫৯.৮৬। স্ট্রাইক রেট ৯৬.৩৬। সেঞ্চুরির সংখ্যায় রোহিত এগিয়ে। এই বছরে ওয়ানডে ফরম্যাটে সাতটি সেঞ্চুরি করেছেন তিনি। যার মধ্যে পাঁচটিই এসেছে বিশ্বকাপে। যা রেকর্ড। কোহালি আবার বিশ্বকাপে কোনও সেঞ্চুরি করেননি। এই বছরে তাঁর ব্যাট থেকে এসেছে পাঁচটি ওডিআই সেঞ্চুরি। চলতি বছরে একদিনের ক্রিকেটে বাউন্ডারি মেরেছেন ৩৬টি ছয়। সঙ্গে ১৪৬টি চার। কোহালির ব্যাটে এসেছে আটটি ছয় এবং ১৩৩টি চার।

তবে ওয়ান ডে ক্রিকেটে মোট রানে রোহিত শর্মা এগিয়ে থাকলেও সার্বিক ভাবে তিন ফরম্যাট মিলিয়ে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। এ বছর তিন ফরম্যাট মিলিয়ে কোহলি ৬৪.৬০ গড়ে করেছেন ২৪৫৫ রান। স্ট্রাইক রেট ৯০.৫৫। রোহিত তিন ফরম্যাট মিলিয়ে রয়েছেন দুই নম্বরে। তিনি ৫৩.০৮ গড়ে করেছেন ২৪৪২ রান। স্ট্রাইক রেট ৯১.২৮। তবে মোট সেঞ্চুরিতে এগিয়ে রয়েছেন রোহিত শর্মা। তিনি করেছেন ১০ শতরান। কোহালির ব্যাটে এসেছে সাত শতরান।

আরও পড়ুন-কটকে দুরন্ত রান তাড়া ভারতের, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল ভারত

 

spot_img

Related articles

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...