Saturday, June 27, 2026

এনআরসির বিরোধিতায় দিনহাটার পথে নামলো তৃণমূল

Date:

Share post:

এনআরসির বিরোধিতায় দিনহাটার পথে নামলো তৃণমূল কংগ্রেস।বাঙালিদের পোশাক নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করে এবার লুঙ্গি পড়ে এনআরসি ও ক্যা-এর বিরুদ্ধে মহা মিছিল করলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। সোমবার এই মহা মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে।
তিনি বলেন, পোশাক যদি মানুষের পরিচয় হয় তাহলে মানুষ হওয়ার প্রয়োজন কি আছে। সোমবার প্রতিবাদ মিছিলে তিনি নিজে লুঙ্গি পড়ে হাঁটলেন। জাতি ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করার ডাক দিয়েছেন উদয়ন গুহ। তিনি মন্তব্য করেন, বাংলায় হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে থাকছে। এই ঐক্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির। আর ঠিক সেই কারণেই নানা অছিলায় ধর্মকে হাতিয়ার করে বিজেপি অশান্ত করতে চাইছে বাংলা কে।
তিনি বলেন, “এনআরসির বিরুদ্ধে আমরা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। বাংলার মানুষের অধিকার আছে এই বাংলায় থাকার{ যদি কেউ চক্রান্ত করে বাঙালিকে তাড়াতে চায় আমরা তাদেরকে তাড়াবো।”

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...