Sunday, May 31, 2026

লক্ষ্য যে আসলে হিন্দুরাষ্ট্র, বিজেপির গুজরাতের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন

Date:

Share post:

লক্ষ্য যে আসলে হিন্দুরাষ্ট্র তৈরি, তা কার্যত খুল্লামখুল্লা ফাঁস করে দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আর সে নিয়েই তৈরি হয়েছে নতুন করে বিতর্ক।

মঙ্গলবার গুজরাতের সবরমতী আশ্রমের বাইরে একটি সভায় বক্তব্য রাখছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। তিনি বললেন, আফগানিস্তানে এক সময়ে হিন্দু আর শিখ মিলিয়ে জনসংখ্যা ছিল দু’লক্ষ। এখন তা এসে ঠেকেছে ৫০০তে। ১৯৪৭ সালে দেশভাগের সময় পাকিস্তানে ছিল ২২শতাংশ হিন্দু। তারপর নানা অত্যাচারে তা ৩ শতাংশে নেমে আসে। বাংলাদেশ এই মুহূর্তে হিন্দুর সংখ্যা ২ শতাংশ। মুসলিমরা ১৫০টি দেশের যেকোনও জায়গায় যেতে পারে। কিন্তু হিন্দুদের জন্য রয়েছে শুধুমাত্র ভারত। তাহলে যদি হিন্দুরা শুধু এ দেশে আসতে চান, এবং তাঁদের এই সুযোগ দেওয়া হয়, তাহলে অসুবিধা কোথায়! গেরুয়া দুর্গ গুজরাতে বিগত কয়েকদিনে ৩৩টি জেলায় নাগরিকত্ব আইন বিরোধী সভা এবং মিছিল শুরু হয়েছে। সেই আঁচ যে সরকারের গায়ে ভালোমতোই লেগেছে তা এই বক্তব্যে প্রমাণিত। নাগরিকত্ব সংশোধনী আইনের ফাঁকে হিন্দুত্বের ধ্বজা ওড়ানোই যে আসল উদ্দেশ্য, তা গুজরাতের বিজেপি মুখ্যমন্ত্রী বিজয় রূপানির কথাতেই স্পষ্ট।

Related articles

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...