Friday, May 22, 2026

নাগরিকত্ব আইনে ফের সংশোধন না হলে NDA ছাড়বে শরিক শিরোমনি অকালি দল

Date:

Share post:

সময়টা কিছুতেই আর ভালো হচ্ছে না৷ NDA-এর বিপত্তি বেড়েই চলেছে৷

এবার NDA জোট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলো জোট শরিক শিরোমনি অকালি দল।
মোদি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে শিরোমনি অকালি দলের নেতা নরেশ গুজরাল বলেছেন, ” নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কোনও শরিকদের কোনও পরামর্শই শোনেনি মোদি–শাহ নেতৃত্বাধীন বিজেপি সরকার। অথচ আমরা এই জোটের শরিক”৷
এক সাক্ষাতকারে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যসভার সাংসদ নরেশ গুজরাল বলেন, “বাজপেয়িজি জানতেন কীভাবে শরিকদের সম্মান দিতে হয়। বাজপেয়ীজির আমলে 20টি শরিক দল ছিলো। সবাই খুশি ছিলো। আর এখন বেশিরভাগ শরিকই অসন্তুষ্ট। যদি নাগরিকত্ব আইনে ফের সংশোধন না করা হয়, তাহলে আমরা ভেবে দেখব NDAতে থাকব কিনা। নাগরিক বিল সংসদে নিয়ে আসার আগে আমাদের সঙ্গে কোনও পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি মোদি সরকার।”

সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষেই ভোট দিয়েছিল শিরোমনি অকালি দল। গুজরাল বলেছেন, ‘‌বিগত 10-12 বছরে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে 60-70 হাজার শিখ ধর্মীয় কারণে এদেশে চলে এসেছিলেন। তাঁরা আজও নাগরিকত্ব পাননি। তাঁরা যাতে নাগরিকত্ব পান, সেই কারণেই এই বিলের সমর্থন করা হয়েছিল সংসদে।” এদিন তিনি NRC বিরোধিতা করে বলেছেন, ‘‌NRC-র ভয়ে মানুষ ভীত।’‌

Related articles

মিড-ডে মিলে তেল, গ্যাস কমানোর ফতোয়া: যুদ্ধ-সংকটে প্রথম কোপ শিশুদের উপর!

জ্বালানি গ্যাসের পরে এবার গোটা দেশ যে ভোজ্য তেলের সংকটের মধ্যেও পড়েছে তা লুকানোর আপ্রাণ চেষ্টা কেন্দ্রের মোদি...

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...