সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে দ্রুত শুনানির আবেদন করে দুটি মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। সোমবার দ্রুত শুনানির আবেদন জানিয়ে একদিকে যেমন ইডি একটি মামলা দায়ের করে, অন্যদিকে ইডি-র তিন আধিকারিক একটি মামলা দায়ের করেন। সেই মামলায় রাজ্যের শীর্ষ আধিকারিক থেকে মুখ্যমন্ত্রীকেও যুক্ত করা হয়েছে। সোমবার সকালেই দুটি মামলা দায়ের ইডি-র।
Sponsored

তদন্তে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের পরবর্তী শুনানির দিন পছন্দ হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। একদিকে নির্বাচনের আগে কোনওভাবেই যেন তদন্তে বাধা না আসে, তার আবেদন। অন্যদিকে ইডি আধিকারিকদের বিরুদ্ধে যেন পদক্ষেপ আগে থেকে কলকাতা পুলিশ না নিতে পারে, তার জন্য আদালতের নির্দেশ প্রয়োজন ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ফলে শনিবারই সুপ্রিম কোর্টে ই-মেল মারফৎ মামলার আবেদন জানানো হয়।
Sponsored

সোমবার সকালে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার তালিকায় ইডি-র দুটি মামলা দেখা যায়। একটি মামলা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইডি-র তরফে দায়ের হয়। যেখানে তদন্তে বাধা দানের অভিযোগ রয়েছে। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার যাতে তদন্তে আর বাধা দিতে না পারে, তা নিয়ে আবেদন করা হয়। সেই সঙ্গে আইপ্যাকে ইডি বৃহস্পতিবার যে তল্লাশি অভিযান চালিয়েছিল, তাতে বাধা দানে সিবিআই তদন্তের আবেদন জানানো হয়।
Sponsored

অন্য একটি মামলা দায়ের করেন ইডি-র তিন আধিকারিক। ঘটনার দিন তল্লাশিতে যে আধিকারিকরা যুক্ত ছিলেন তাঁরা এই মামলা দায়ের করেছেন, তদন্তে বাধার অভিযোগ তুলে। ইডি আধিকারিকরা যে বাধা পেয়েছেন, তার উল্লেখ রয়েছে এই মামলায়। সেই সঙ্গে কোনও শুনানির আগে মুখ্যমন্ত্রীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে যাতে কলকাতা পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে না পারে, তারও সওয়াল চালাবে ইডি।
Sponsored

Sponsored

এই মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার। ফলে মামলার শুনানি সুপ্রিম কোর্টে সোমবার শুনানি হলেও তাতে কোনও রায় ঘোষণা বা পদক্ষেপ নেওয়ার আগে রাজ্য সরকারের বক্তব্য শুনবে শীর্ষ আদালত।
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
