এসআইআর শুনানির নোটিশ (SIR Hearing Notice) পেলেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Delhi CM Rekha Gupta)। শুধু তাই নয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে একাধিকদের হেভিওয়েটদের নোটিশ পাঠানো হয়েছে সেই তালিকায় রয়েছেন সস্ত্রীক প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও। এছাড়াও শুনানির জন্য ডাক পেয়েছেন প্রাক্তন মন্ত্রী কপিল সিম্বল, প্রাক্তন মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর এবং দিল্লির মন্ত্রী প্রবেশ সিং। বর্তমান মুখ্যমন্ত্রী লেখা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নোটিশ পেয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: পুলিশকর্তা খুনের তদন্তে এনকাউন্টার, মৃত্যু অভিযুক্তের
স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) জেরে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলকেই বারবার হয়রানির শিকার হতে হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়ায় লক্ষাধিক নাম বাদ দেওয়া হয়। দিন কয়েক আগেই জানা যায় তেলেঙ্গানার একাধিক প্রাক্তন ক্রিকেট তারকা ও বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীদের শুনানিতে ডাকা হয়েছে। এবার দিল্লিতেও একই ছবি। শনিবার আম আদমি পার্টির (AAP) তরফে জানানো হয় যে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ তাঁর গোটা পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে। 'আনম্যাপড' ক্যাটেগরিতে তাঁদের নাম থাকায় ডেকে পাঠানো হয়েছে। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রের তাঁর বুথের ১১০ জনকে নোটিশ পাঠানো হয়। জানা গিয়েছে দিল্লির প্রায় ৩৩ লক্ষ ভোটারের বাড়িতে নোটিশ গেছে। ধনকড়কে কোন সমস্যার কারণে শুনানিতে ডাকা হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
নির্বাচন কমিশন (ECI) জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর নাম প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নোটিশের তালিকায় থাকলেও পরে বিয়েরও বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে তাঁর নাম যাচাই করেছে। ফলে সেখানে আর কোনও সমস্যা নেই।
















