তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ফ্রিজ করা নিয়ে দেশজুড়ে নিন্দায় সরব বিরোধীরা। এরমধ্যে শুক্রবার  মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম হল 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'। প্রতীক 'ফুটবল প্লেয়ার'। নির্বাচন কমিশন উপনির্বাচনে লড়াইয়ের জন্য বিকল্প নাম ও প্রতীক দিয়েছে। কল্যাণ বলেন, "নির্বাচন কমিশন যে অর্ডারটা পাশ করেছে, তা অবৈধ। এর মধ্যে কোনও কারণ দেখায়নি। যা আছে তাই আমরা করব। কমিশনের অর্ডারের বিরুদ্ধে আদালতেও যেতে পারি।"

আরও পড়ুন: দাউদের সঙ্গে সময় কাটাতেই দুবাইয়ে! চার দশক পর নীরবতা ভাঙলেন মন্দাকিনী

ঘাসের উপর জোড়াফুল এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ব্যবহার করা যাবে। জানিয়ে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বলেন, "ঋতব্রতরা যে কারণে গিয়েছিল সেটা হয়নি। ঘাসের উপর জোড়াফুল পায়নি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পায়নি। তবে,আমরা নির্বাচনের বাইরে সব জায়গাতেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও ঘাসের উপর জোড়াফুল ব্যবহার করতে পারব।" সাংসদের কথায়, "নির্বাচন কমিশন নাম ও প্রতীক যা নির্দেশ চেয়েছে, এটা শুধু মাত্র নির্বাচনের জন্য সীমাবদ্ধ। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেয়।"

আরও পড়ুন: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠক সেরেই নন্দীগ্রাম উপনির্বাচনে থেকে সরে দাঁড়ালেন মমতা-তৃণমূলের সঞ্চিতা

ঋতব্রতকে খোঁচা দিয়ে কল্যাণ বলেন, "ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস। কতটা ডেমোক্রেটিক, দেখতে পাবে পশ্চিমবঙ্গের মানুষ। ও তো নন্দীগ্রামের প্রার্থীর জন্য শুভেন্দু অধিকারীর আশীর্বাদ চেয়েছে। ওর লড়াই আমাদের সঙ্গে। আর খাম প্রতীক পেয়েছে। প্রচুর খাম পেত, প্রচুর খাম দিয়েছে।"