Tuesday, May 5, 2026

বেঙ্গালুরুতে সিপিআই রাজ্য দফতরে হামলা

Date:

Share post:

বেঙ্গালুরুর মল্লেশ্বরমে হামলা হল সিপিআইয়ের রাজ্য দফতরে।এই অভিজাত এলাকায় রাতের অন্ধকারে হামলা চালায় দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে সিপিআইয়ের কর্নাটক রাজ্য দফতর ‘ঘাটে ভবন’-এ আগুন লাগানোর চেষ্টার ঘটনা ঘটেছে । সিপিআই-এর অভিযোগ, সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে তাদের প্রতিবাদের জেরেই আরএসএস-বিজেপি এমন হামলা করেছে। এমনকি রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে সিপিআই। তাদের অভিযোগের আঙুল বিজেপি দিকে। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে।
বাম নেতাদের বক্তব্য, কেরলে সিপিএম এবং সিপিআই সমর্থকেরা দুদিন আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার কনভয় আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন।তারই জেরে এই হামলা। দলের সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, সঙ্ঘ-বিজেপির অসহিষ্ণুতা ও মরিয়া মনোভাবের বহিঃপ্রকাশ এই ঘটনা।ঘটনায় এফআইআর দায়ের হওয়ার পরে বেঙ্গালুরু পুলিশ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে। পার্শ্ববর্তী একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজও জোগাড় করা হয়েছে।

Related articles

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের...

নবান্ন নয়, মহাকরণ থেকেই প্রশাসন চালাতে চায় বিজেপি!

বাংলায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৫ বৈশাখ মুখ্যমন্ত্রী ও...

ভবানীপুরে ভোটচুরি! গণনাকেন্দ্রের আঁখো দেখা হাল বর্ণনা ফিরহাদ-কন্যার

চিত্রনাট্য সাজানো হয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জোর জবরদস্তি হারাতে। নিজেই চোখের সামনে তা দেখলেন ফিরহাদ কন্যা...