Tuesday, April 21, 2026

“তোমাকে, তোমার দেশে পাঠিয়ে পোস্ট কার্ডে জবাব দেব”- এই না হলে কেন্দ্রীয় মন্ত্রী!

Date:

Share post:

মুসলিম মানে বিদেশী, তাই তাকে দেশ থেকে তাড়ানো হবে? এ কী কথা বলছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়? ফেসবুক পোস্টে এই কথাটাই যেন ঠারে ঠারে বুঝিয়ে দিলেন মোদি মন্ত্রিসভার সদস্য। যাদবপুর বিশ্ববিদ্যালযয়ের সমাবর্তনে আন্তর্জাতিক সম্পর্কের সেরা ছাত্রী মঞ্চে উঠে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি ছিঁড়ে ফেলে প্রতিবাদ করেছিলেন। তাই নিয়ে আক্রমনাত্মক এবং তীব্র সমালোচনামূলক একটি পোস্ট ফেসবুকে নিজের ওয়ালে শেয়ার করেন বাবুল সুপ্রিয়।

সেই পোস্টেই এক মুসলিম তরুণ প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে। বলেন, যেখানে বাবুলের নেতা দিলীপ ঘোষ গরু থেকে সোনা বের করছেন, সেখানে তাঁর বা তাঁর নেতার শিক্ষাগত যোগ্যতা কী? এই কথার জবাবে, ওই তরুণকে সরাসরি আক্রমণ করেন বাবুল। লেখেন, “তোমায় আগে তোমার দেশে পাঠাই, তারপর পোস্টকার্ডে এর জবাব দেব।”
এর অর্থ কী? ওই যুবক ভারতের নাগরিক নন? শুধু তাঁর নাম শুনে বাবুল সুপ্রিয় কীভাবে ধারণা করলেন তিনি অন্য দেশ থেকে এসেছেন? এর উত্তরে বাবুলকে চ্যালেঞ্জ ছুড়ে দেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, “এটাই ওই মুসলিম যুবকের দেশ। ও এখানেই থাকবে। ক্ষমতা থাকলে তাঁকে এই দেশ থেকে তাড়িয়ে দেখান।”
অনেকেই বাবুলের বিরুদ্ধে কটাক্ষ করেন আবার অনেকে তাঁকে সমর্থন করেছেন। নরেন্দ্র মোদি, অমিত শাহ বারবার দেশবাসীকে বোঝানোর চেষ্টা করছেন। আশ্বস্ত করে বলছেন, এদেশের মুসলমানদের সিএএ-র কারণে কোনও সমস্যায় পড়তে হবে না। এই আইন শুধু অনুপ্রবেশকারীদের জন্য। সেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে শুধু একজনের নাম দেখে, বিদেশী (অনুপ্রবেশকারী) তকমা দিয়ে তাঁকে বেঘর করতে চাইছেন! এখানে কোন দেশের কথা বলতে চাইছেন, তার উত্তর অবশ্য দেননি বাবুল সুপ্রিয়। তবে এ প্রসঙ্গে হিন্দি ছবির একটি বহুল জনপ্রিয় সংলাপের কথা মনে পড়ে যাচ্ছে.. “মাই নেম ইজ খান, অ্যান্ড আই অ্যাম নট এ টেরারিস্ট”। একজন দায়িত্বশীল কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে একজন মুসলিম যুবকের পরিচয় না জেনেই তাঁর প্রতি এই ধরণের মন্তব্য করতে পারেন, তা দেখে হতবাক নেটিজেনরা। শতরূপের পাশে দাঁড়িয়ে অনেকেই বাবুলকে চ্যালেঞ্জ ছুড়েছেন, “বাবুলদা ক্ষমতা থাকলে ওকে দেশ থেকে তাড়িয়ে দেখান।”

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...