Saturday, June 6, 2026

উইজডেনের দশকের সেরা T-20 দলে নেই মহেন্দ্র সিং ধোনি, প্রশ্ন সর্বত্র

Date:

Share post:

দশকের সেরা T-20 দল ঘোষণা করল উইজডেন।
টেস্ট এবং একদিনের পর ঘোষিত এই দশকের সেরা T-20 দলের চমকপ্রদ দিক হলো, দলে মহেন্দ্র সিং ধোনি নেই। আরও বিস্ময়কর, এই দলের অধিনায়ক বিরাট কোহলিকে করা হয়নি।

উইজডেন বলেছে, এই দলের নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। নেহাতই কাল্পনিক এই দল হলেও, কেন কোহলির বদলে এই দলের নেতা ফিঞ্চকে করা হল, এই প্রশ্ন তুলেছে ক্রিকেট দুনিয়ার অনেকেই

ওদিকে, ধোনির বদলে এই দলের রাখা হয়েছে জস বাটলারকে। এই নির্বাচনও অনেকেই মানতে পারছেন না। চলতি দশকের প্রথম 5-6 বছর চূড়ান্ত ফর্মে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

বিরাট ছাড়া এই দলে ভারতীয় হিসেবে রয়েছেন জসপ্রীত বুমরাহ। আফগানিস্তানেরও দু’জন জায়গা পেয়েছেন এই দলে।

দশকের সেরা T-20 দল :

◾অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) (অধিনায়ক),

◾কলিন মানরো (নিউজিল্যান্ড),

◾বিরাট কোহলি (ভারত),

◾শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া),

◾গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া),

◾জস বাটলার (ইংল্যান্ড) (উইকেটকিপার),

◾মহম্মদ নবি (আফগানিস্তান),

◾ডেভিড উইলি (ইংল্যান্ড),

◾রশিদ খান (আফগানিস্তান),

◾জসপ্রীত বুমরাহ (ভারত),

◾লসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...