ছুটি কাটিয়ে ফিরেই অনুশীলনে। আর নেমেই নজর কাড়লেন মোহনবাগানের বাবা দিওয়ারা। লা লিগা খেলে আসা বাবাকে প্রথম দিনেই পছন্দ হয়েছে কোচ ভিকুনারের। টার্নিং, পাসিং, শুটিং সকলের চোখ টেনেছে। অবশ্য ভিকুনা আগে থেকেই বাবাকে চিনতেন। পোল্যান্ডে কোচিং করানোর সময় তাকে পেয়েছিলেন। একজন ভালো ফুটবলারের যা যা গুণ থাকা দরকার, মূলত গোল করার ক্ষিপ্রতা, সেটাও রয়েছে বাবার। ৫ জানুয়ারি কাশ্মীরের বিরুদ্ধে আই লিগে বাগানের ম্যাচ। তার আগেই সেনেগালের স্ট্রাইকারকে ফিট করে কাশ্মীরে পাঠাতে চাইছেন কোচ। বাগান কর্মকর্তারাও বাবার দিকে তাকিয়ে রয়েছেন। তাকে অনুশীলনে দেখে চাঙ্গা।
