Monday, April 13, 2026

গুন্ডামি করে ক্ষমতায় থাকা যায় না, অর্জুনকে কটাক্ষ ফিরহাদের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পর উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়া পুরসভা তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। যার নেতৃত্বে ছিলেন অর্জুন সিং। বৃহস্পতিবার ফের ভাটপাড়া পুরসভা পুনর্দখল করলো রাজ্যের শাসক দল।

এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আজ ভাটপাড়া প্রমাণ করল গুন্ডামি করে ভোটে জেতা যায় না। আমাদের কর্মীদের উপর গুন্ডামি করা হয়েছিল, অর্জুন সিং ভয় দেখিয়েছিল। অত্যাচার করেছিল। বাইরে থেকে শার্প শুটার নিয়ে এসে ভাটপাড়ায় বোমাবাজি করে আতঙ্কের সৃষ্টি করেছিল। কারণ, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ছিল না, নির্বাচন কমিশনের হাতে ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়েছিল অর্জুন।”

এরপর মেয়র বলেন, “অর্জুনের জেনে রাখা ভালো, গুন্ডামি করে ক্ষমতায় থাকা যায় না। এখন রাজ্য সরকারের হাতে প্রশাসন। প্রশাসনের সক্রিয়তায় এবং একজন ভাল পুলিশ কমিশনারের দক্ষতায় ভাটপাড়া এখন শান্ত হয়েছে। মানুষ অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে। আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আর মানুষের যেই কনফিডেন্স ফিরে এসেছে, তখনই বিজেপির বিরুদ্ধে মানুষ নো কনফিডেন্স দেখিয়ে দিয়েছে।

ভাটপাড়া পুরসভা বেদখল হওয়ার পর অনাস্থা ভোটকে অবৈধ দাবি করে আদালতে যাওয়ার কথা বলেছে বিজেপি। মেয়র বলেন, “বিজেপি আদালতে যাচ্ছে, তাতে কিছু যায় আসে না। আমরা কোর্টে যায়নি মানুষের আতঙ্ক কেটে যেতে মানুষ নিজেরাই রায় দিয়েছে।”

আরও পড়ুন-বিজেপি ভারতে থেকে পাকিস্তানের রাজনীতি করছে: বিস্ফোরক ফিরহাদ

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...