Wednesday, May 13, 2026

ধর্মান্ধতা কোনও দেশ-কাল-পাত্র মানে না, কেন বললেন রাহুল?

Date:

Share post:

শুক্রবার পাকিস্তানের পাঞ্জাবের নানাসাহেব গুরুদ্বারে হামলা চালায় উত্তেজিত জনতা। গুরুদ্বার লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বিক্ষোভকারীদের দাবি, দেশ ছাড়তে হবে সকলকে।

প্রথম ধর্মগুরু নানকের জন্মস্থান এই নানকানা সাহিব। তাই শিখদের এই স্থান অত্যন্ত পবিত্র। এই আক্রমণ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। আর ভারতের এই প্রতিবাদ আসার পরেই তড়িঘড়ি হামলার অভিযোগ অস্বীকার করে পাক প্রশাসন। যদিও তার আগে ভিডিও ফুটেজ এশিয়া মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। তবে এ নিয়ে বিজেপি রাজনৈতিক প্রশ্ন তুলতে কসুর করেনি। রাহুল গান্ধী এ ঘটনা নিয়ে কেন চুপ করে রয়েছেন, সে নিয়ে প্রশ্ন তুলেছেন হরসিমরত কৌর। অকালি দলনেতা হরসিমরত আরঅ বলেন, রাহুল গান্ধীর নীরবতা বুঝিয়ে দিচ্ছে তিনি আসলে শিখবিরোধী। কিন্তু রাহুল গান্ধী দেরিতে হলেও ট্যুইট করেন পরিণত রাজনীতিকের ভঙ্গিতেই। বলেন, নানকানা সাহিব গুরুদ্বারের উপর হামলার তীব্র নিন্দা করছি। ধর্ম নিয়ে গোঁড়ামি একটি বিপজ্জনক দিক। এটা এমন এক ধরণের বিষ, যা কোথাও থেমে থাকে না। প্রেম পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়াই একমাত্র প্রতিষেধক হতে পারে। ধর্মান্ধতা কোনও দেশ, কাল, পাত্রর মধ্যে যে সীমাবদ্ধ থাকে না, তা আর একবার প্রমাণিত হল।

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...