Wednesday, June 24, 2026

দফতর পছন্দ না হওয়ায় মন্ত্রিসভা থেকে ইস্তফা শিবসেনা বিধায়কের

Date:

Share post:

জোড়াতালির সরকার গঠন করে ক্ষমতা ভাগ-বাঁটোয়ারার ফল কী হয়, শুরু থেকেই বুঝতে পারছে মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরের মন্ত্রিসভা থেকে এবার পদত্যাগ করলেন শিবসেনার বিধায়ক আবদুল সাত্তার। কয়েকবারের পুরনো এই বিধায়ক বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেন এবং ঔরঙ্গাবাদ কেন্দ্র থেকে জিতে আসেন। উদ্ধবপুত্র আদিত্য ঠাকরে রাজনীতিতে নবাগত ও প্রথমবার বিধায়ক হয়েই পূর্ণমন্ত্রী হয়েছেন। সেখানে প্রবীণ বিধায়ক সাত্তারকে রাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। দফতর বণ্টনে অখুশি হয়েই তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। তবে শিবসেনার পরিষদীয় নেতা একনাথ শিণ্ডে জানিয়েছেন, পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাঁকে বোঝানোর চেষ্টা করা হবে।

মহারাষ্ট্রের মন্ত্রিসভা সম্প্রসারণে অখুশি কংগ্রেসও। দলীয় বিধায়করা নিজেদের অসন্তোষ জানিয়ে রাহুল গান্ধীর কাছে দরবার করেছেন। অন্যদিকে বিড জেলার এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কি রাজ্য-রাজনীতির গতিপ্রকৃতি দেখে ক্ষুব্ধ হয়ে বিধায়ক পদই ত্যাগ করেছেন। রাজ্যের পরিস্থিতি দেখে কেন্দ্রীয় মন্ত্রী ও মহারাষ্ট্রের নেতা রামদাস অটোয়ালের কটাক্ষ, এখানে একটা অটোরিকশার সরকার তৈরি হয়েছে, যার তিনটি চাকা তিনদিকে ঘুরছে। মতাদর্শের মিল না থাকা তিন দল ক্ষমতার লোভে সরকার গড়লে কী হয়, দেখতে পাচ্ছে মহারাষ্ট্র।

আরও পড়ুন-ধর্মান্ধতা কোনও দেশ-কাল-পাত্র মানে না, কেন বললেন রাহুল?

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...