Saturday, May 2, 2026

সন্ধ্যায় সবরমতী হস্টেল, রাতে এইমস

Date:

Share post:

সন্ধ্যায় ছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শাহিনবাগের সবরমতী হস্টেল। রাত বাড়তেই তা পাল্টে তা চলে গেল এইমসে। যেখানে ঐশী সহ ২০জন ভর্তি রয়েছেন। আহত ঐশীর মাথার স্ক্যান হয়েছে। ট্রমার মাঝেই জ্ঞান হারাচ্ছেন। বেশ কয়েক জনের হাত-পা ভেঙেছে। এছাড়াও শরীরের নানা অংশে চোট পেয়ে হাসপাতালে কমপক্ষে ২০জন ছাত্র-ছাত্রী। হাসপাতালে রাতেই এসে আহতদের দেখে যান অরবিন্দ কেজরিওয়াল, প্রিয়াঙ্কা গান্ধী, সীতারাম ইয়েচুরি, মনোজ তেওয়ারি সহ বিভিন্ন দলের নেতারা। ঘটনার পরেই এইমসে চলে আসেন বাম ছাত্র সংগঠনের নেতৃত্ব। তাঁরা হাসপালের সামনে বসে পড়েন। ধরণায় বসে পড়েন যুব কংগ্রেস, ভীম আর্মির সমর্থকরা। তাদের স্পষ্ট কথা, এই রাতে হাসপাতালে এসেছি এটাই বোঝাতে যে মোদি তুমি ভয় পেয়েছ। একটার পর একটা রাজ্যে হারছে। এনআরাসি-সিএএ নিয়ে নাকানি চোবানি খাচ্ছে। শুধু পিছনে হাঁটা। মাটি হারানোর ভয়ে তাই মরিয়া চেষ্টা এবং গুণ্ডামি। পাল্টা হাসপাতালে আসে এবিভিপি সমর্থকরাও। ইয়েচুরি এবং প্রিয়াঙ্কা হাসপাতালে এলে জয়শ্রীরাম ধ্বনি তোলে এবিভিপি। রাতে এইমস জুড়ে ভিড় বাড়তে শুরু করলে পুলিশ সকলকে এইমসের মেইন গেটের বাইরে সরিয়ে দেয়। কিন্তু প্রবল ঠাণ্ডাতেও পড়ুয়া কিংবা ছাত্র-যুব কর্মীদের হাসপাতাল চত্বর থেকে টলানো যায়নি।

Related articles

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...