Thursday, May 21, 2026

৮ তারিখের ধর্মঘটের বিরোধিতা করেই সার্কুলার রাজ্য সরকারের

Date:

Share post:

সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সরকার আগামী ৮ জানুয়ারির সাধারন ধর্মঘটের বিরোধিতা করে
সার্কুলার জারি করে দিলো। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী-র সই করা এই সার্কুলারে স্পষ্টভাবেই
এ রাজ্যের সরকারি কর্মচারীদের ওইদিনের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে৷ সার্কুলারে এই বনধেও ‘ডায়াস নন’ করার কথা বলা হয়েছে৷ ‘ডায়াস নন’-এর অর্থ, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীকে ওই দিন কাজে যোগ দিতে হবে৷ কোনও ধরনের ছুটি মঞ্জুর করা হবে না। ধর্মঘটের দিন কাজে যোগ না দিলে একদিনের বেতন তো কাটা যাবেই, একইসঙ্গে চাকরিজীবন থেকে একদিন কেটে নিয়ে ‘ডায়াস নন’ করার কথা বলা হয়েছে। এদিকে, ধর্মঘটের ডাক দেওয়া সংগঠনগুলির তরফে বলা হয়েছে, রাজ্য সরকার জোর করে ধর্মঘট ভাঙার চেষ্টা করলে তা প্রতিরোধ করেই ধর্মঘট হবে।

Related articles

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে...