Saturday, March 14, 2026

দীপিকার ‘ছপাক’-এর পাশে দাঁড়ালেন দেশের দুই মুখ্যমন্ত্রী

Date:

Share post:

JNU গিয়ে আক্রান্ত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পর দীপিকার ‘ছপক’ বয়কটের ডাক দিয়েছে বিজেপির একাংশ৷ যেন তার জবাবেই ‘ছপক’-কে তোফা পাঠালেন দেশের দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী ৷

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপাক’-কে করমুক্ত ঘোষণা করেন। আর এর কিছুক্ষণের মধ্যে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও অনুসরণ করলেন কমল নাথকে৷

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
কমল নাথ টুইটারে লিখেছেন, “অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া এক নারীর কাহিনি নিয়ে দীপিকা পাড়ুকোনের ছবি ‘ছপাক’ মুক্তি পাচ্ছে 10 জানুয়ারি। আমি মধ্যপ্রদেশে এই ছবিকে করমুক্ত ঘোষণা করছি। এই ছবি আত্মবিশ্বাস, সংগ্রাম, আশা এবং সেই দুর্ভোগের সঙ্গে বেঁচে থাকার আবেগ, সমাজে অ্যাসিড আক্রান্ত মহিলাদের সম্পর্কে একটি ইতিবাচক বার্তা প্রেরণ দেয়। এটি সমাজের চিন্তার পরিবর্তন আনার বার্তার উপর ভিত্তি করে তৈরি”।
এর একটু পরেই
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতোই ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলও এক টুইটে এই একই ঘোষণা করেন৷ তিনি লিখেছেন, “ছত্রিশগড়ে হিন্দি ছবি ‘ছপাক’-কে কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছবিতে সমাজে মহিলাদের উপর অ্যাসিড আক্রমণের মতো জঘন্য অপরাধকে চিত্রায়নের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। দর্শকের এই ছবি পরিবারের সঙ্গে দেখা উচিত”।
“অ্যাসিড অ্যাটাক” থেকে বেঁচে যাওয়া লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়েই তৈরি দীপিকার ‘ছপাক’।

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...