Tuesday, March 17, 2026

কলকাতা সফর নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীর ট্যুইট, বিক্ষোভ দেখাতে সকাল থেকেই তৈরি শহর

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। গোটা দেশজুড়ে NRC ও CAA বিরোধী বিক্ষোভের মাঝেই দু’দিনের সফরে আজ, সোমবার বিকেলে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী কয়েক ঘন্টায় কলকাতায় ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। প্রধানমন্ত্রী হওয়ার পরই এবারই প্রথম কলকাতায় রাত কাটাবেন তিনি। তাছাড়া এবার কলকাতা সফর রাজনৈতিক ভাবেও খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন বঙ্গ সফরের আগে প্রধানমন্ত্রী নিজেও একটি ট্যুইট করে তাঁর উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। তাঁর কথায়, ‘স্বামী বিবেকানন্দ জয়ন্তীর দিন রামকৃষ্ণ মিশনে উপস্থিত হতে পারব, এই সুযোগ মেলায় আমি আপ্লুত। ওই স্থানের বিশেষ গুরুত্ব রয়েছে’। তবে রামকৃষ্ণ মিশনের প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দজির অভাব অনুভূত হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্র সমাজ এবং নাগরিক সমাজ মোদিকে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দিতে সকাল থেকেই তৈরি হয়েছে। যা নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে উত্তেজনা তৈরি হয়েছে।

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...