Saturday, June 27, 2026

পরিবেশ বাঁচাতে ধুলিস্যাৎ আবাসন

Date:

Share post:

পরিবেশ বাঁচানোই মূল লক্ষ্য। সেই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে কেরালার কোচির মারাডুতে ধুলিস্যাৎ হল আস্ত ১টি আবাসন। মারাডুতে চারটি টাওয়ারে ৩৫০ফ্ল্যাট রয়েছে। সেখানে প্রায় সব ফ্ল্যাটেই ছিলেন বাসিন্দারা। কিন্তু উপকূলবর্তী অঞ্চলে আবাসন তৈরির নীতি না মানায় ওই চারটি টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শনিবার, থেকেই সেই কাজ শুরু করেছে কেরালা সরকার। এদিন সকালে, প্রথমটিতে বিস্ফোরণ ঘটিয়ে কয়েক সেকেন্ডে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হল। দুদিনের মধ্যেই কাজ শেষ হবে বলে জানিয়েছে প্রশাসন। ৮০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে। নয়া পদ্ধতি অবলম্বন করে এই ভাঙার কাজের ফলে এলাকায় ক্ষয়ক্ষতি কম হবে। অঘটন এড়াতে এলাকায় ১৪৪ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন-‘হিউম্যান এরর’-এ হানা, বিমান হামলার দায় স্বীকার করে বিবৃতি ইরানের

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...