Sunday, May 17, 2026

‘স্বামীজীর জন্মদিনে লোক দেখানো কেউ কেউ দিল্লি থেকে ছুটে আসে’, মোদিকে কটাক্ষ মমতার

Date:

Share post:

রাজভবন থেকে বেরিয়ে রানি রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের “NO NRC-NO CAA”-এর প্রতিবাদে তৈরি ধর্ণা মঞ্চে পৌঁছে যান মমতা। সেখান থেকে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বলেন “আমরা এখান থেকে আন্দোলন শুরু করেছি আমরা আন্দোলন শেষ পর্যন্ত চালিয়ে যাবো। আমি সব ছাত্র সমাজকে ধন্যবাদ জানাবো তাদের আন্দোলনের জন্য”। সঙ্গে মমতা বলেন, বাংলা সব সময় এদের সঙ্গে থাকবে। কেন্দ্র জেদ করে নাগরিক আইন লাগু করেছে। কিন্তু সেটা কাগজে কলমে থাকবে সেটা আমরা মানি না।বাংলায় সেটা হবে না।

নাগরিক আইন বেলাইন আইন। মেজরিটি আছে বলে যা ইচ্ছা তাই করা হবে সেটা আমরা মানছি না। আমি আন্দোলনে গিয়ে অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। মানুষ আমাদের আন্দোলনকে সমর্থন করছে। যারা বুঝতে পারছে না তাদের বলবো যারা জেগে ঘুমাচ্ছেন। তারা ধীরে ধীরে অন্ধকারের পথে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার মমতা আরও বলেন, “স্বামীজির জন্মদিনে কেউ কেউ দিল্লি থেকে ছুটে আসে। কিন্তু আমরা সারা বছর ওনাকে সম্মান করি। স্বামী বিবেকানন্দ এক জন হিন্দু ছিলেন। মানবতার হিন্দু ছিলেন। সঙ্গে মমতা বলেন এক ধর্ম থাকলে তবেই আর একটা ধর্ম থাকবে। সব রাজ্য এক সঙ্গে থাকলে তবেই ভারত তৈরি হবে। আমার কেন্দ্রের বিজ্ঞপ্তি মানি না। বাংলার এন আর সি হবে না। প্রধানমন্ত্রীকে বলে এসেছি আমরা নাগরিক আইন মানতে পারবো না। তৃণমূল তাদের মতো করে আন্দোলন করবে। আমরা অসহায় মানুষের পাশে থেকেছি। আমরা দিল্লিতে, কর্নাটকে প্রতিনিধি দল পাঠিয়েছি। আমরা চাই না আন্দোলন হিংসাত্মক হোক। একটু রাস্তায় হাঁটুন। কোমরে অনেক মেদ জমে গেছে। এই দেশ আমাদের দেশ”।

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...