Saturday, June 27, 2026

বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ, বাঙালির আবেগ ছুঁতে চাইলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

প্রধানমন্ত্রীর মুখে নেতাজি থেকে ভগৎ সিং হয়ে বিনয়-বাদল-দীনেশ, বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ। বাংলার সংস্কৃতি, ঐতিহ্যের কথা। বাংলার বেলুড়ের কথা — মনের শান্তি, প্রাণের আরামের কথা, যেখানে তাঁর রাত্রিবাস।

ডালহৌসির ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের প্রদর্শনীর উদ্বোধনের পর নরেন্দ্র মোদির ঘোষণা ভিক্টোরিয়া মেমোরিয়ালের তিন নম্বর গ্যালারির নাম হবে বিপ্লবী ভারত। মনে করিয়ে দিলেন নেতাজির নামে আন্দামানের দ্বীপের নামকরণ করা হয়েছে, লাল কেল্লার মিউজিয়ামও বীর বিপ্লবীর নামে উৎসর্গ করা হয়েছে। সেই সুর ধরেই বললেন, ভিক্টোরিয়ার গ্যালারিগুলি ব্যবহার হয় না। প্রধানমন্ত্রী চান আবার তা নব কলেবর পাক। কৃষ্টির রাজধানী তার স্বাদ খুঁজে পাক এখান থেকেও। টাঁকশালে কয়েন মিউজিয়ামের প্রতিশ্রুতিও ছিল তাঁর বক্তব্যে।

আসলে এদিন প্রধানমন্ত্রী ছুঁতে চেয়েছেন বাঙালির মস্তিষ্ক নয়, হৃদয়কে। আন্দোলনের শহরকে যেন প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন, তোমার ভাবাবেগকে আমি কদর করি (সে কি ঠ্যালায় পড়ে!)। তাই বলেছেন, নতুন দশকে বাংলাকে নতুন সম্মান দেওয়া হবে। তাই বারবার ফিরে গিয়েছেন রবীন্দ্রনাথে। উদ্ধৃতি দিয়েছেন। বাঙালির আবেগকে ছুঁতে চেয়েছেন। কিন্তু আদৌ কী পারলেন?

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...