Saturday, June 6, 2026

এনআরসি-সিএএ বিরোধিতায় ভিডিও বার্তা ‘কাগজ আমরা দেখাবো না’

Date:

Share post:

গত ১১ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ চলছে দেশ জুড়ে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। প্রায় মাসখানেক পার হলেও এখনও এই ইস্যুতে দেশ জুড়ে উত্তেজনা রয়েছে। এমন পরিস্থতিতে এবার ভিডিও বার্তায় নিজেদের অবস্থান স্পষ্ট করলেন টলিউডের একঝাঁক অভিনেতা, অভিনেত্রী, গায়ক।
সেই ভিডিও বার্তার নাম ‘কাগজ আমরা দেখাবো না’। আসলে নাগরিকত্ব প্রমাণের জন্য নান কাগজপত্র দেখাতে হবে সাধারণ মানুষকে। তাই টলিউডের কলাকুশলীরা ভিডিও বার্তার নাম দিয়েছেন ‘কাগজ আমরা দেখাবো না’। কে নেই সেই তালিকায়? অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, ধৃতিমান চট্টোপাধ্যায়,আযুষ্মান মিত্র, গায়ক রূপম ইসলাম, অভিনেত্রী চিত্রাঙ্গদা, স্বস্তিকা মুখোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা,নন্দনা সেন, লেখিকা তিলোত্তমা সোম প্রমুখ।
এই ভিডিও বার্তায় স্পষ্ট জানানো হয়েছে, এই আইনের বিরোধী তাঁরা। দেশের ছাত্র যুব সমাজ যেভাবে এই আইনের বিরোধিতা করে রাস্তায় প্রতিবাদে সরব হয়েছে, ভিডিও বার্তাতেও শোনা গিয়েছে সেই একই সুর। নান ভাষায়, নানা বক্তব্যের মাধ্যমে তাঁরা এই বার্তা দিয়েছেন।সময়ই বলবে তাঁদের এই ভিডিও বার্তা আগামী দিনে কতটা প্রভাব ফেলবে ছাত্র ও যুব সমাজের আন্দোলনে।

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...